মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে যুবক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
গোভীপুর যুব সমাজের “আদর্শ গ্রাম গোভীপুর” এর এডমিন খালেদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক ও পরামর্শক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। “আমরা সবাই যুব সমাজ একসাথে চলবো, সুন্দর ও আদর্শ গ্রাম গোভীপুর গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক।
এসময় আরও বক্তব্য দেন আব্দুস সামাদ হীরা, মান্না পারভেজ, হাসান আলী, মাসুম পারভেজ, সজল সোহেল, নাজমুল ও মানিকসহ অন্যান্যরা।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।