মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোভীপুর মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমঝুপি বয়েজকে ক্রেস্ট সহ নগর ৩০ হাজার টাকা এবং রানার আপ গৌভীপুর ভৈরব ক্লাবকে ক্রেস্ট সহ ২০ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, ক্রীড়া ব্যক্তিত্ব বজলুর রহমান, সেলিম ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু কোয়েল, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।