মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান উপস্থিত থেকে গোভীপুর এর ৩শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সভাপতিত্বে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলমগীর হোসেন লাল্টু,শাজাহান হোসেন শান্ত,মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন,আরেফিন রেজা কোয়েল, জাহাঙ্গীর হোসেন, রকি, উজ্জল, রানা, জুয়েল, রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।