মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে গোলাম কাউসার প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। গোলাম কাওছার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে একাডেমির ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।