মেহেরপুর নিউজ, ৩ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া জিরাতলা মাঠে গ্রামীন মাটির রাস্তা টেকসয় করন এইচবিবি করন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকৌশলী আঃ হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।