মেহেরপুর নিউজ:
সজনের ডাঁটা পাড়াকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে আব্দুল মান্নান নামের এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে জখম করায় হামলাকারী আরিফুল হক মিঠুর বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মহাজনপুর গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে মহজমপুর বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়। আহত আব্দুল মান্নানের ভাই আব্দুল বারীর নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় চলাকালে সেখানে বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহরাব হোসেন কালু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গনি, গুলশানারা রুনু, হেলালউদ্দিন লাভলু, আজবাহার আলী প্রমুখ। বক্তাগণ অবিলম্বে আব্দুল মান্নানের হামলাকারী আরিফুল হক মিঠুর দৃষ্টান্ত শাস্তি দাবী করেন।
উল্লেখ্য গত ২৯ মার্চ সজনের ডাঁটা পাড়াকে কেন্দ্র করে মহাজনপুর গ্রামের রেজাউলের ছেলে মিঠু মহাজনপুর গ্রামের আব্দুল মান্নান নামের এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে জখম করে। ঐ ঘটনার পর জড়িত মিঠুকে গণপিটুনি দেয়া হয়। আহত দুজনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকা এবং রাজশাহী রেফার করা হয়।