মেহেরপুর নিউজঃ
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এন আইএল জি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের লেখা দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশদের লেখা ও ছবি দেয়াল পত্রিকায় স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রকাশনা কর্মকর্তা এন আই জি ও ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।