মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বালিকায় মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন, মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন,গাংনী উপজেলার জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সুস্মিতা জয় সূচক গোলটি করেন।