মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল খেলায় মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এদিন অনুষ্ঠিত খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-০ গোলে সি এম সি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।