মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চক্রপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে চক্রপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মুশতাক আহমেদ, আব্দুর রহিম, শারমিন আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন হোসেন প্রমূখ।
পরে সেখানে মাটিতে কোপ মেরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।