মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে চলতি মৌসুমে আম সংগ্রহ, আম ভাঙ্গা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর মজুমদার, মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন প্রমুখ।