মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করেছে।
শুক্রবার চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ টাইব্রেকারে ৩-১ গোলে ইমন একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
খেলার প্রথম অর্ধে আমিন গোল করে ইমন একাদশকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে সোহাগ গোল করে খেলার সমতা ফেরান। নির্ধারিত সময় আর কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।টাইব্রেকার ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের মালেক, মহব্বত এবং ইফতেখার গোল করেন। ইমন একাদশের পক্ষে সানমুন ১ টি গোল করেন। টুর্নামেন্টে সোহাগ সেরা খেলোয়াড়। নাসিম সেরা গোলদাতা। আশরাফ সেরা গোলরক্ষক। সানমুন ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি, চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদ আলী উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।