মেহেরপুর নিউজঃ
চিত্রনায়ক মান্নার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর শহরের বোসপাড়ায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রনায়ক মান্নার ভক্ত তরিকুল ইসলাম মান্না ও তার ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম মান্না, ইমরান, সোহেল, রুমন, আরিফুল, নুরজাহান নীলা, কিশোর, প্রত্যাশা, সাদিয়া, মিরাজ, অনুপম হালদার, ইব্রাম হোসেন, রায়হান প্রমূখ। অনুষ্ঠানে চিত্রনায়ক মান্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।