মেহেরপুর নিউজ, ২০ ফেব্রুয়ারী:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কন্ট্রাক গোয়ার্স জোন মেহেরপুরের উদ্যোগে বুধবার কন্ট্রাক গোয়ার্স জোন মিলনয়াতনে গম ও বোরো বীজ উৎপাদন কলা কৌশল শীর্ষক চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠান হয়।
মেহেরপুর কন্ট্রাক গোয়ার্স জোন এর উপ-পরিচালক কে এম, আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ট্রাক গোয়ার্সের যুগ্ম পরিচালক মুসতাক আহাম্মদ।
বক্তব্য রাখেন উদ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান দেওয়ান, বীজ প্রক্রিয়াজাত করনের উপ-পরিচালক হাসমত আলী মিয়া, প্রমুখ।
প্রশিক্ষনে মেহেরপুর জেলার শতার্ধিক চুক্তিবদ্ধ চাষী আংশ গ্রহন করেন।