মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর- চুয়াডাঙ্গা মহাসড়কের মেহেরপুর সীমান্তবর্তী গ্রাম দরবেশপুর সীমানায় করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার মেহেরপুর- চুয়াডাঙ্গা মহাসড়কের মেহেরপুর প্রবেশ পথের দরবেশপুর সীমানায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেহেরপুর জেলাকে করোনা থেকে রখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সদর উপজেলার এসি ল্যান্ড ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ দারা সাথে ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মোমিন।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুরো মেহেরপুর লকডাউনে থাকবে। মেহেরপুর সীমানা থেকে বাইরে বা বাইরে থেকে মেহেরপুর সীমানায় যাতায়াত সংরক্ষিত থাকবে।