মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু আসন্ন মহাজনপুর ইউনিয়ন এর নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার সকালে আমাম হোসেন মিলু মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে গণসংযোগ করেন। এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় আমাম হোসেন মিলু সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বর্তমান চেয়ারম্যান মিলু আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় নেতৃবৃন্দ এ সময় মিলুর সঙ্গে ছিলেন।