মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের সময় যুব সংঘ কার্যালয় মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান রহমান খোকন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহাদ খান, ভোরের সময় সংঘের সভাপতি আশিকুর রহমান আশিক। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।