মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে ছাগলে ক্ষেত খাওয়ায় জমির মালিকের লোকজনের হামলায় মা মেয়ে সহ তিন জন আহত হয়েছে। আহতরা হলো: মুনসুর মিস্ত্রির স্ত্রী ডলি খাতুন তার মেয়ে মুন্নি ও রানু। তাদের তিন জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, আমঝুপি পশ্চিম পাড়ার মুনসুর মিস্ত্রির একটি ছাগল প্রতিবেশী হোসেন আলীর ছেলে জামালের জমিতে প্রবেশ কওে ক্ষেত খায়। এতে ক্ষিপ্ত হয়ে জামালের লোকজন মুনসুরের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী, মেয়েদের মারধর করে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।