মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালী শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ এর সঞ্চালনাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, শাহাজান আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন লাভলু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ সেখানে পরে সেখানে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।