মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে মাস্ক ও করোনা ভাইরাস এর সুরক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর সরকারি হাসপাতাল এর রোগীদের মাঝে মাছ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেত অভিক, মোহাম্মদ সান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হৃদয় মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাঈদ মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আরাফাত ফাহিম প্রমূখ বিকেলে মেহেরপুর মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।