মেহেরপুর নিউজ :
মানুষ মরে গেলেও তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। সেক্ষেত্রে কখনও ভালাে কর্ম,কখনও খারাপ কর্ম। ভালাে করলে,মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। আর খারাপ কর্ম করলে,তা ঘৃণা ভরে স্মরণ করে। আমি সাধারণ জনগণের সাথে মিশে ভালাে কর্ম করার চেষ্টা করছি।
মেহেরপুর নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে কথাগুলাে বলেন,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরুণ নেতা-সমাজ সেবক সাহিদুজ্জামান শিপু। সাক্ষাতকারে তরুণ নেতা শিপু আরাে বলেন,আমি শৈশব থেকে যখন কৈশোরে পা দিলাম। তখন থেকেই মানুষের সেবার মনােভাব নিয়ে আমার বেড়ে উঠা। পরে বড় হয়েছি। শিক্ষা জীবনও শেষ করেছি। এখন কর্মের জন্য একটা চাকরীও হয়তাে মহান আল্লাহপাক আমাকে জুটাতে পারে। কিন্তু, চাকরীর সুবাদে আমাকে হয়তাে দূরে কােথাও যেতে হবে। তাই,যেখানে জন্মেছি।
সেই এলাকার অসহায় মানুষের পাশাপাশি থেকে সেবা করার হয়তাে সুযােগ হবেনা। তাই, অসহায় মানুষগুলাের কথা ভেবেই আমার নিজ এলাকায় থেকে ডাল-ভাত খেয়ে সেবা করে যাচ্ছি। দারিদ্রতার সাথে বেড়ে উঠে যারা শিক্ষাগ্রহণ করছে। তাদের কষ্ট লাঘব করতে আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।