মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নৈতিকতা মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা সম্পন্ন জাতি গঠন করে সরকারের গৃহীত এসডিজি বাস্তবায়ন ও উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের ভূমিকা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে রবিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনি, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।