মেহেরপুর নিউজ:
৪ দিনের সফর শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুরে-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন খুলনার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।
শনিবার সন্ধ্যার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সার্কিট হাউস থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। খুলনায় রওনা দেওয়ার প্রাক্কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে আলাপ করেন জেলা প্রশাসক ড.মোঃ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নর্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য সেখানে উপস্থিত ছিলেন।