মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনের সফরে আজ মেহেরপুর আসছেন। জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
শনিবার মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন। রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। দুপুরে গাংনীতে গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন। সোমবারে ঢাকার উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর মেহেরপুর ত্যাগ করার কথা।