মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধীও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন।
শনিবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড চক্রপাড়ার নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।