মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাষ্টমী অনুষ্ঠানে তিনি মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শন কালে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অভিজিৎ বসু, প্রধান শিক্ষক শাশ্বত স্বপন চক্রবর্ত্তী প্রমূখ উপস্থিত ছিলেন।