মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।