মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চার দিনের মেহেরপুর সফর শেষে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।
রবিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন। এর আগে মেহেরপুর সার্কিট হাউসে প্রতি প্রতিমন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।