মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের ৩য় বারের মতো মনোনয়ন লাভ করার পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেছেন।
বুধবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় তিনি সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করার সময় অন্যদের মধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।