মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর:
জামিনে মুক্তি পেয়ে মেহেরপুর কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে আটক সবুজকে ৫৪ ধারায় আটক দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ আদালতের মাদ্যমে তাকে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে চুয়াডাঙ্গা পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করেছিলো চুয়াডাঙ্গা পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর সব মামলায় জামিন পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কারাগার থেকে বের হওয়ার পর পুলিশ পুনরায় তাকে আটক করে।