মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতবর্ষ মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থাকে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতির পিতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাব বক্তব্য রাখেন সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন সাবেক সচিব আলকামা সিদ্দিক, মেহেরপুর জেলা পরিষদের সচিব সাহিদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।