মেহেরপুর নিউজ:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।