মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের রামনগর কলোনির বাসিন্দা সুমন রেজার (১৭) পৈত্রিক সম্পত্তি জমিসহ বাড়ি থাকলেও সেখানে বসবাস করতে দিচ্ছে না তার চাচারা এমন অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুমন রেজা মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনির বাসিন্দা মরতেজ আলির ছেলে। সোমবার বিকেলে সরোজমিন পরিদর্শন করে দেখা যায় সুমন রেজার বাড়িতে ঝুলছে তালা। মেহেরপুর নিউজ এর ফেসবুক পেজে লাইভে এসে এ ব্যাপারে সুমনরে কাছে জানতে চাইলে তিনি বলেন বাবার টাকায় জমি কিনে বাড়ি বানিয়েছি যার দলিলপত্র আমার নামে আছে। বাবা-মায়ের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে ২০১৮ সালের মে মাসে তারপর থেকে বাবা আমাদের সাথে কোন যোগাযোগ রাখেনি।
২০২০ সালের জুলাই মাসে মা দ্বিতীয় বিবাহ করেন তারপর থেকেই আমার চাচারা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। সুমন রেজার চাচা গোলাম মেহেরপুর নিউজ কে জানান সুমনের মায়ের অবৈধ সম্পর্ক থাকায় সকলের সম্মতিক্রমে তাদেরকে বাড়ি থেকে বার করে তালা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন উদ্দিন আহমেদ চুন্নু অবহিত রয়েছেন। পরে মেহেরপুর নিউজ এর ফেসবুক পেইজে লাইভ দেখে মেহেরপুর সদর থানার এসআই সুরুজ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুমনের প্রাপ্য সম্পত্তি তদন্ত করে নিয়ম অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।