মেহেরপুর নিউজ :
সমাজসেবা অধিদপ্তর এর সুদ মুক্ত ঋণ জাগরনী সপ্তাহ উদযাপন উপলক্ষে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, বিজয়ী হিসেবে গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো আবুল মনসুর,শ্রেষ্ঠ সুপারভাইজার হিসেবে মুজিবনগর উপজেলা সমবায় অফিসের ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলাম, শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে সদর উপজেলা সমবায় অফিসের সমাজকর্মী সিরাজুল ইসলাম এবং শ্রেষ্ঠ কারিগরী প্রশিক্ষক হিসাবে গাংনী উপজেলা সমবায় অফিসের প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন কে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মকর্তা জাকির হোসেন,মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।