মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া জাগ্রত তরুণ সম্প্রদায়ের উদ্যোগে, জাগ্রত তরুণ সম্প্রদায়ের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুবলীগ নেতা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত তরুণ সম্প্রদায়ের সভাপতি সোহাগুর রহমান সোহাগ, সহ-সভাপতি তানভির আহমেদ রানা, মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, জি এফ মামুন লাকি প্রমূখ।
পরে সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন,আলপনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।