তোফায়েল হোসেন গাংনী প্রতিনিধিঃ
কুষ্টিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী বাজার বাসষ্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, ,মজিরুল ইসলাম, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান কমল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেন্টুসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, যারা আমাদের স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনকের ভাস্কর্য’র উপর হামলা করেছে তারা ক্ষমার অযোগ্য। তাদের কোন ক্ষমা নেই তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা এই বাংলার মাটিতেই হবে।
একই সময়ে জেলা আওয়ামী গাংনী উত্তর পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেনের বাড়ির সামনে পৃথক সমাবেশ করে। সমাবেশের আগে জেলা আওয়ামী লীগ আয়োজনে গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেনের বাসভবন এলাকায় পাকা সড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হাজী শফি কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুজ্জামান শিপু, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ স্থানীয় নেতা কর্মী বৃন্দ। বক্তারা বলেন, ঐ পাকিস্তানী রাজাকারের উত্তরসুরিরা আবারো বাংলাদেশের স্বাধীনতার উপর কালো মেঘের ছায়া নামাতে চায়।
ধর্মীয় অনুভুতি পুঁজি করে তারা বাঙ্গালীর চেতনা থেকে জাতির পিতার আদর্শকে মুছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু তারা জানেনা এটা সেই পাকিস্তানী শাসনামল নয় এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ। এখানে ভন্ড মৌলবাদিগিরি চলবেনা, হবেনা কোন পাকিস্তানী প্রেতাত্মাদের স্বপ্ন পূরণ। বক্তারা বলেন, এই বাংলার মাটিতে ঐ পাকিস্তানী আদর্শে গর্জে ওঠা হায়েনাদের পুতে ফেলা হবে। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।