মেহেরপুর নিউজ:
জাতীয় গণগ্রন্থাগার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লালমিয়া, সহকারি গ্রন্থাগারিক এমদাদুল হক প্রমূখ।