মেহেরপুর নিউজ:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ র্যালী অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম,মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ ও উপস্থিত ছিলেন।