মেহেরপুর নিউজ:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কার্যালয় প্রাঙ্গনে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এ সময় সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তানভির নিশত ফাতেমা, স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ইপিআই টেকনিশিয়ান আবু শামাইন, প্রধান সহকারী মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২শ পরিবারের মধ্যে চাল, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।