মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জেলা পর্যায়ে যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুবেশ রঞ্জন রায়, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।