মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে ই পি সুপার খোন্দকার আবু সামাইনের সঞ্চালনায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন প্রমূখ। আগামী ১২-১৫ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।