মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আগামী ২৩ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই সাংবাদিক সম্মেলন এবং প্রচারণা। ২৪ জুলাই র্যালী, আলোচনা সভা, মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মাছের পোনা অবমুক্তকরণ।২৫ জুলাই প্রান্তিক চাষীদের নিয়ে মতবিনিময় সভা।২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান কর্মসূচি। ২৭ জুলাই উপজেলা পর্যায়ে চাষীদের সাথে মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৮ জুলাই সুফলভোগী মাছ চাষিদের প্রশিক্ষণ এবং ২৯ জুলাই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান রিটন প্রমূখ।