মুজিবনগর প্রতিনিধি:
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে, মুজিবনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার বেলা ১১ টায় মুজিবনগর উপজেলা মৎস্য অফিসে আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মুজিবনগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাজমুস সাকিব,ক্ষেত্র সহকারী আহসান হাবিব।
মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলাব্যপী জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, মৎস্য বিভাগে বর্তমান সরকারের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছের পোণা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচীর কথা মতবিনিময় সভায় অবহিত করা হয়।