মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা প্রমুখ।