মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিশুদের মধ্যে অঙ্কন, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের পরিচালক আবুল কাশেম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।