মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মেহেরপুর পৌর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি নুরুল আহমেদ প্রমুখ।