মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা জজ কোট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ তোহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, গোলাম মোস্তফা, কাজী শহীদ প্রমূখ। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় বিচার বিভাগের পক্ষে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।