মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আশরাফ আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দীন, সাব্বির আহমেদ, নাজমুল ইসলাম, তাওহিদুল ইসলাম। পরে সেখানে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর কালেক্টরেট মসজিদে পবিত্র কোরআন শরীফ খতম করা হয়