জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও চিত্রাংকন প্রতিযোগিতার উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কক্ষ থেকে জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পালের সভাপতিত্বে আলোচনা সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে বিস্তর আলোচনা করা হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতার ব্যাপারেও বিস্তর আলোচনা হয়।