মেহেরপুর নিউজ :
৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন মৎস্যজীবী সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্যজীবি সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ উপস্থিত থেকে চাঁদবিল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ,হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ,হাসনাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, তেরোঘয়িয়া ঈদগাপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, দরবেশপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড, উদ্যোগ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীমউদ্দীন, সমবায় অফিসের রোকনুজ্জামান তুষার সহ অন্যান্য কর্মকর্তা অনেক সময় সেখানে উপস্থিত ছিলেন।